1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৮ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জন নতুন ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিনজন এবং ঢাকার বাইরের হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে সর্বমোট ২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৭০ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৭৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩২১ জন, ঢাকার বাইরে সারাদেশে ৩৫৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ