1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অর্থের বিনিময়ে মিলবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৪ Time View

অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ বা নীল টিক মিলবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে। এই নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১.৯৯ থেকে ১৪.৯৯ ডলার।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এ ঘোষণা দিয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টে জুকারবার্গ লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই সেবায়।
নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা। তবে আইফোন ব্যবহারকারীদের খরচ করতে হবে ১৪.৯৯ ডলার।
ওই পোস্টে পোস্টে জুকারবার্গ জানান, চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কার্যকর হবে এই অর্থের বিনিময়ে নীল টিক দেওয়া কার্যক্রম।
মূলত নিরাপত্তা ও সত্যতা নিশ্চিতের মান আরও বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে মেটা।
তবে ব্যবসায়িক ক্ষেত্রে (মেটা বিজনেস) এখনই এই সুবিধা দেওয়া হবে না। স্বতন্ত্র ব্যবহারকারীরা ভেরিফায়েড হওয়ার জন্য অর্থ দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ