1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বরুশিয়ার কাছে হার, বিদায়ের শঙ্কায় চেলসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে এখন বদলে যাওয়া একটি দল বলা যায়। জানুয়ারিতে মধ্যবর্তী দলবদলে তারাই দল ভারি করেছে সবচেয়ে বেশি। আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে কিনে এনেছে। ভালো ভালো ফুটবলার দলে নেয়ার পাশাপাশি ইনজুরিতে থাকা খেলোয়াড়রাও ফিরে এসেছে চেলসি শিবিরে।
যে কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম রাউন্ডে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নামার সময় পূর্ণ শক্তির দলেই মাঠে নামাতে চেষ্টা করেন কোচ আন্তোনিও কন্তে।
কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েও কাজ হলো না। বরুশিয়রা মাঠ সিগনাল ইদুনা পার্কে স্বাগতিকদের কাছে ১-০ গোলেই হেরে আসতে হয়েছে চেলসিকে। বরুশিয়ার হয়ে ৬৩তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন করিম আদেয়েমি।
প্রথমার্ধে দুর্দান্ত দুটি সুযোগ নষ্ট করেন চেলসির হোয়াও ফেলিক্স। যে কারণে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ করতে হয় চেলসিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে বরুশিয়া ঘুরে দাঁড়ায়। চেলসির ওপর চাপ তৈরির চেষ্টা করে। ৬৩তম মিনিটে আদেয়েমির দুর্দান্ত এক গোলে চেলসির বিপক্ষে লিড নেয় বরুশিয়া।
এরপর চেলসি মরিয়া হয়ে চেষ্টা করেও আর গোলটি শোধ করতে পারেনি। যার ফলে ১-০ গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো ব্লুজদের। মার্চের ৭ তারিখ স্টামফোর্ড ব্রিজে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কোয়ার্টারে উঠতে হলে ওই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে চেলসিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ