1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শাহরুখের ‘জাওয়ান’-এ চমক আল্লু অর্জুন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২ Time View

চার বছরের অপেক্ষা পেরিয়ে বলিউডে নিজের রাজত্ব দখলে নিয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এটিই এখন বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। চমকের শেষ এখানেই নয়। শাহরুখের হাতে থাকা আরও দুটি সিনেমা নিয়েও দর্শকমনে রয়েছেন তুমুল আগ্রহ।
এর মধ্যে একটি হলো ‘জাওয়ান’। যেটা নির্মাণ করছেন দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমার। এই ছবির একটি টিজার ইতোপূর্বে প্রকাশ হয়েছে। আর তাতে শাহরুখের লুক দেখে বিস্মিত হয়েছে ভক্তরা।
‘জাওয়ান’-এ শাহরুখের নায়িকা দক্ষিণের তারকা নয়নতারা। ভিলেন হিসেবে থাকছেন তুখোড় অভিনেতা বিজয় সেথুপতি। এছাড়া বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।
এসব খবর মোটামুটি পুরনো। তবে নতুন খবর হলো, শুধু থালাপতি নয়, সিনেমাটিতে অতিথি চরিত্রে থাকছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনও। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন, ‘জাওয়ান’-এ ক্যামিওর জন্য আল্লুকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনিও সবুজ সংকেত দিয়েছেন। সব ঠিক থাকলে একই পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে থালাপতি বিজয়, বিজয় সেথুপতি ও আল্লু অর্জুনের মতো তারকাকে।
‘জাওয়ান’ নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসেবে। এটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন দক্ষিণী সিনেমার এই সময়ের আলোচিত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়ামনি, ‘দঙ্গল’ খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনিল গ্রোভারকে। প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এটি। আগামী ২ জুন মুক্তি পাবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ