1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেওয়া যাবে না : পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থায়ই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। তাদের বাংলাদেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেওয়া যাবে না।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ, বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শাহাব উদ্দিন বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথা পিছু আয় বৃদ্ধি করে ২ হাজার ৮৪০ ডলার, কৃষকদের জন্য পর্যাপ্ত সার, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির ব্যবস্থা করছে সরকার। অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, মাধবকুণ্ডে কেবলকার, লাঠিটিলায় সাফারিপার্ক, হাকালুকি হাওরের উন্নয়নে কাজ করা হচ্ছে। উন্নয়নের এ বার্তা নিয়ে প্রতিটি ঘরে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ