1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

আমরা চাই একটাই ভর্তি পরীক্ষা হোক : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করব, যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সে সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া হোক। আমরা চাই একটাই ভর্তি পরীক্ষা হোক।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একই বিষয়ে বারবার পরীক্ষা হওয়া উচিত না। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে পরীক্ষা হওয়া উচিত। আমরা চাই একটাই পরীক্ষা হোক। যতদিন না হয় তত দিন চলমান গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায়, তার জন্য কাজ করতে হবে।’
সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ