1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

গুঞ্জনে হাওয়া দিলেন সারা-শুভমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮১ Time View

বলিউডে পা রাখার পরই একের পর এক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে সারা আলী খানের। এবার শোনা যাচ্ছে, ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শুভমান গিলের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে তার।
যদিও সারা-শুভর প্রেমের গুঞ্জন খানিকটা পুরোনো। সেই গুঞ্জনে হাওয়া দিয়ে সামনে এসেছে একটি ভিডিও। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একই হোটেল থেকে বেরিয়ে আসছেন দুজন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় একটি গোলাপি টপে ক্যামেরায় ধরা পড়েন সারা। আর শুভমানকে দেখা গেছে লাগেজ হাতে বেড়িয়ে যেতে। পরে তারা একই ফ্লাইটে ভ্রমণও করেন।
দুজনকে এভাবে দেখার পর বলিউড ও ক্রিকেটের যোগসূত্র টেনেছেন ভক্ত-অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, এই বন্ধন (বলিউড- ক্রিকেট) অনেক পুরোনো, এমনকি নব্বই দশকেরও আগের। বলিউড ও ক্রিকেট অবিচ্ছেদ্য এক অংশ, তাই সম্পর্কের খবরও হুটহাট বেরিয়ে আসে।
আরেকজন টুইটে লেখেন, দ্বিতীয়বারের মতো তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এটা নিশ্চিত প্রেম। এক ভক্তের দাবি, দিল্লির কোনো এক ক্যাফেতে তাদেরকে ‘তার এক বন্ধু’ একসঙ্গে দেখেছেন। আর এটা যে তিনি শুধু মজা করার জন্য বলছেন না, তাও মনে করিয়ে দিয়েছেন এই ভক্ত।
তবে এ বিষয়ে সারা কিংবা গিলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে জানুয়ারিতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় সারা ও শুভমানকে একসঙ্গে দেখা গেলে তাদের নিয়ে জল্পনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ