1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

২৪ ঘন্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে এক অংকের ঘরে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় এই দিনে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৩৪ শতাংশে। তবে এ সময় ভাইরাসটিতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৩ জনে স্থির আছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৪টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট দুই হাজার ৬৫৮টি নমুনা। পরীক্ষায় আরও নয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬০৯ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৩৪ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮৭ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৪ হাজার ২৪২ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ