1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বড় পরিবর্তন আসবে : মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল ঢাকায় সফর করছেন। তার সঙ্গে বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আলাপের মধ্যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যা যা আছে, আলোচনায় সব কথাই হয়েছে। এখানে খরচের ব্যাপার আছে, ওখানে যাওয়ার ব্যাপার আছে; সবকিছুই আলোচনা হয়েছে।’
রবিবার (৫ ফ্রেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী এসব তথ্য জানান।
ইমরান আহমদ বলেন, ‘একটা বিষয় মনে রাখতে হবে, মালয়েশিয়ায় কিন্তু এখন নতুন সরকার। আগের সরকারের সঙ্গে আমাদের যা কিছু কথা হয়েছে, এখন কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে। এ জিনিসটা তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) আশ্বস্ত করেছেন।’
তিনি বলেন, ‘এমওইউ পরিবর্তন করার কথা এসেছে। প্রয়োজন হলে আরও কিছু পরিবর্তন আসবে অথবা যাতে আরও বেশি সহজ হয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু উনি (মালয়েশিয়ার মন্ত্রী) এখনও দিতে চাচ্ছেন না। কিন্তু আমার বিশ্বাস, যে দায়িত্ব নিয়ে তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) কথা বলেছেন, আমরা ভালো কিছুই পাবো।’
চলতি মাসেই দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে। সে সময় এসব বিষয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ