1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

আজ রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯ Time View

রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫ ও ৬ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলন আয়োজন করেছে। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আড়ে, সকাল ১০টায় আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এনবিআর দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের মোট আয়ে এনবিআর আহরিত রাজস্বের পরিমাণ প্রায় ৮৬ শতাংশ।
তিনি বলেন, ‘সম্মেলনের দুই দিনে রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক সেবাসমূহের বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেওয়া হবে। একইসঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুসমূহ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।’
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘রাজস্ব সম্মেলনে ভ্যাট, আয়কর এবং কাস্টমসের তিনটি স্টল থাকবে। স্টলগুলোতে ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র, ভ্যাট ও আয়করের দাখিলপত্র জমা দেওয়াসহ ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত অন্য প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ