1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিএনপি গ্রেনেড হামলা করে বহু মানুষকে অন্ধ করেছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

বিএনপি গ্রেনেড হামলা করে বহু মানুষকে অন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি বহু মানুষের চোখ নষ্ট করে দিয়েছে। অথচ আওয়ামী লীগ সরকার বিনামূল্যে মানুষের চোখের অপারেশন করে ও লেন্স পরায়। বিএনপি মানুষের চোখের আলো ছিনিয়ে নেয়, আর আওয়ামী লীগ চোখের আলো ফিরিয়ে দেয়। এটাই হলো তাদের সঙ্গে আমাদের পার্থক্য।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। কিন্তু তারা জানে না, আওয়ামী লীগ ইস্পাতের সরকার। এখানে হাত দিলে হাত কেটে যাবে। কারণ জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে, ততদিন দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন আছে। দেশের মানুষ আর পিছিয়ে যেতে চায় না, বিএনপির অন্ধকার ও বোমার যুগে যেতে চায় না। আমি আশা করব, জনগণ আগামী নির্বাচনেও বিপুল ভোটে শেখ হাসিনাকে জয়ী করবেন।

তিনি আরও বলেন, বিনামূল্যে চক্ষুসেবার মাধ্যমে প্রায় ৮শ লোক নতুন করে চোখের আলো ফিরে পাবেন। অপারেশন ছাড়া ইতোপূর্বে প্রায় চার হাজার চক্ষু রোগীকে বিভিন্ন চিকিৎসা এবং পাঁচ হাজার চশমা দেওয়া হয়েছে। আগামীতেও মানিকগঞ্জবাসীর জন্য বিনামূল্যে চক্ষুসেবার ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং শান্তিতে রাখতেই আওয়ামী লীগের রাজনীতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ