1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

মেসির ঝলকে জয়ে ফিরল পিএসজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮০ Time View

দুই দুটি পেনাল্টি মিস করলেন। মাঠ ছাড়লেন আবার চোট নিয়ে। কিলিয়ান এমবাপ্পের দুঃস্বপ্নের এক রাত কাটল বুধবার। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমারও।
তবে সব চাপ আর শঙ্কা কাটিয়ে দলকে পথ দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন।
মঁপেলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরলো পিএসজি।প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে এমবাপ্পের ব্যর্থ শটে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। মেসির ফ্রি কিকে ডি-বক্সে সার্জিও রামোসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান মঁপেলিয়ে গোলরক্ষক।
ম্যাচে ২১ মিনিটে এমবাপ্পে চোট পেয়ে মাঠ ছাড়লে পুরো চাপটা আসে মেসিও উপর। ৩৪তম মিনিটে মেসির শট জালে জড়ালেও অফসাইডে থাকায় গোল মেলেনি।
তাতে বিরতির আগে গোল বঞ্চিত থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিগ লিডাররা। ৫৫ মিনিটে দলকে লিড এনে দেন ফাবিয়ান লুইজ। উগো একিতিকের বাড়ানো বল অনায়াসে জালে পাঠান তিনি।
৭২ মিনিটে চাপ সামলে স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। লুইজের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।
শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টায় ব্যবধান কমায় মঁপেলিয়ে। ৮৯ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। আলভারোর কাছ থেকে বল স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন।
শেষদিকে জাইরে এমিরির গোলে ৩-১ ব্যবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ