1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

রোনালদোর পর এবার সৌদিতে পাড়ি জমাতে পারেন মাদ্রিদের দুই তারকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ Time View

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিয়ে চমক দেখায় সৌদি আরবের ক্লাব আল নাসর। তারকা এই ফুটবলারকে দলে ভিড়িয়ে বিশ্ব ফুটবলে বেশ পরিচিতি পাচ্ছে আল নাসরসহ সৌদি আরব। শুধুমাত্র রোনালদোকে নিয়েই যেন থামছে না তারা, এবার দেশটি চেষ্টা করছে রিয়াল মাদ্রিদের তারকা দুই ফুটবলারকে নিতে।
আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার ইচ্ছে রয়েছে সৌদি আরবের। আর সে লক্ষ্যে দেশটির ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার।
সৌদি আরবের ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যে এবং দেশটির ফুটবলের ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার লুকা মদ্রিচ ও করিম বেনজেমাকে সৌদি ফুটবলের সঙ্গে জড়িত করতে চায় দেশটির সরকার।
বার্ষিক ৩০ মিলিয়ন ইউরোতে ইতোমধ্যেই তারকা এই দুই ফুটবলারকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ