1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও গুলি, বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

অবশেষে মেয়ে মালতির মুখ দেখালেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৮৮ Time View

গত বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর এক বছর কেটে গেলেও মেয়ের মুখ দেখাননি তিনি। অবশেষে প্রিয় কন্যার মুখ দেখালেন এই দেশি গার্ল।
জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাসও। এ অনুষ্ঠানে মা প্রিয়াঙ্কার সঙ্গে ছিল কন্যা মালতি।
অনুষ্ঠানটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, মায়ের কোলে বসে এদিকওদিক উঁকিঝুঁকি দিচ্ছে মালতি। কখনো প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলায় ব্যস্ত সে। মেয়েকে দু-হাতে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। তা ছাড়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।
মালতির মুখ প্রথমবার দেখে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মালতির মুখটা যেন একেবারেই নিকের মুখ।’ আরেকজন লিখেছেন, ‘মালতি দেখতে খুব মিষ্টি।’ অন্যজন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরোটাই তো ওর বাবার মতো দেখতে।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হলে প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। গত বছর এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় মালতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ