1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এটাই এই চরিত্রের চ্যালেঞ্জিং পার্ট: শুভশ্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১০৭ Time View

চোখে মোটা ফ্রেমের চশমা, মাথাভরা পাকা চুল আর হাতে রান্নার জাদু। এভাবেই ইন্দুবালা হয়ে উঠেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের ফার্স্টলুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। রোববার (২৯ জানুয়ারি) প্রকাশ্যে এল টিজার।
বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাক করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব সিনেমাতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তার রূপে দেখা গেছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।
কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিরিজ।
টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপোড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে।
ইন্দুবালা হিসেবে শুভশ্রীকে দেখে প্রশংসা অনেকেই করেছেন। কেউ কেউ আবার সমালোচনাও করেছিলেন। ইন্দুবালার বেশি বয়সের চরিত্রে কি কোনও বয়স্ক অভিনেত্রীকে নেওয়া যেত না? এমনটাই প্রশ্ন ছিল নিন্দুকদের।
এই প্রশ্নের জবাব দিয়ে শুভশ্রী বলেন, যদি অন্য কোনও বয়স্ক মহিলাকে নিত তাহলে আমি কাজটা করতাম না। এটাই এই চরিত্রের চ্যালেঞ্জিং পার্ট। এই সুযোগটা ছিল বলেই এই চরিত্রটা আমাকে আকর্ষণ করেছে। আমাকে পরিশ্রম করার সুযোগ দিয়েছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই আমরা এভাবে কাজটা করেছি।
জানা গেছে, আসছে মার্চ মাস থেকেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ