1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন ৬৭.৭৮ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৫২ Time View

২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৭৮ শতাংশ।
মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।
এ সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। আর সংসদে আইন পাস হয়েছে চারটি।
সোমবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ