1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অবশেষে মুক্তিতে বাঁধা নেই ফারুকীর ‘শনিবার বিকেল’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ Time View

মুক্তি পাবে দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল। প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। তবে এখন আর মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে এই খবরটি জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়েছে আজ। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনার পর ছবিটি নিয়ে নিজেদের মতামত দেন আপিল কমিটির সদস্যরা। সেই সঙ্গে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাঁধা নেই বলেও জানান তারা।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে এই প্রসঙ্গে সাত সদস্যের একটি সেন্সর আপিল কমিটি গঠন করা হয়। এতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

এর আগে একই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘ফারাজ’ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ভারতে। আর ওই ছবিটির মুক্তির খবরটি পাওয়ার পরই ক্ষুব্ধ হন ফারুকী। তিনি দাবি করেন, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। নির্মাতার পাশাপাশি অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরাও সিনেমাটি মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারুকী বলেন, বিভিন্ন দেশের উৎসবে ‘শনিবার বিকেল’ দেখানো হয়েছে। সেখানে বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সিনেমাটি দেখেছেন। তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো তো কিছু পাননি। তাদের মতে, সিনেমাটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ