1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা : আটক ৫, উদ্ধার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৫ Time View

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকা থেকে মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণাকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে জড়ো করা রোহিঙ্গা তরুণী সহ তিন নারীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের আটক করে তাদের হেফাজত থেকে তিন নারীকে উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস আই) রূপল চন্দ্র পাল বলেন, ‘প্রতারক চক্রের সদস্যরা মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তিন নারীকে কক্সবাজার থেকে ফটিকছড়িতে নিয়ে এসেছিলেন। এদের মধ্যে আনুমানিক ১৫ বছরের এক তরুণী মিয়ানমারের নাগরিক।’

আটক পাঁচ প্রতারক হলেন, নূর হোসেন, আব্দুস শুক্কুর ও তার স্ত্রী সুলতানা কামাল, পারভিন আক্তার এবং শারমিন আক্তার।

আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এস আই রূপল চন্দ্র পাল জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ