1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

কুমিল্লার কাছে পাত্তাই পেলো না ঢাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

উইকেট হাতে রেখেও বড় রান তাড়া করতে পারলো না নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতলো হেসেখেলে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৩৩ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল। ৬ ম্যাচে এটি কুমিল্লার তৃতীয় জয়। পাঁচ ম্যাচে নাসির হোসেনের ঢাকা হারলো চারটিতেই।

লক্ষ্য ছিল ১৮৫ রানের। বড় রান তাড়ায় প্রথমেই ধাক্কা খায় ঢাকা। সৌম্য সরকার আর রবিন দাস-দুজনই ফেরেন শূন্য রানে। আহমেদ শেহজাদ করেন ১৭ বলে ১৯।

মোহাম্মদ মিঠুন হাল ধরার চেষ্টা করলেও তার ৩৪ বলে ৩৬ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। অধিনায়ক নাসির হোসেন চেষ্টা করেছেন, তবে সেটা দলের কাজে আসেনি।

৪৫ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন ঢাকা অধিনায়ক। ১৭ বলে ২৪ করে তার সঙ্গে অপরাজিত ছিলেন আরিফুল হক। ৪ উইকেটে ১৫১ রানে থামে ঢাকা।

এর আগে খুশদিল শাহ রীতিমতো তাণ্ডব চালালেন ঢাকা ডমিনেটর্স বোলারদের ওপর। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করে ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেন মোহাম্মদ রিজওয়ান। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে দুই পাকিস্তানির ব্যাটে চড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পায় ৪ উইকেটে ১৮৪ রানের বড় পুঁজি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা একদমই ভালো ছিল না কুমিল্লার। ইনিংসের দ্বিতীয় বলে ডাক মেরে তাসকিনের বলে ফেরেন লিটন দাস।

তবে এর পরের ব্যাটাররা দারুণ খেলেছেন। অধিনায়ক ইমরুল কায়েস ২৬ বলে ৩ চার আর ২ ছক্কায় করেন ৩৩ রান। জনসন চার্লস করেন ১৯ বলে ২০।

খুশদিল আর রিজওয়ান এরপর গড়েন ৯০ রানের জুটি। খুশদিল মাত্র ১৮ বলেই তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ইনিংসের এক ওভার বাকি থাকতে আউট হন তিনি। ২৪ বলে গড়া তার ৬৪ রানের ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ৫টি ছক্কার মার।

রিজওয়ান অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৪৭ বলে তার ৫৫ রানের দায়িত্বশীল ইনিংসে একটি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ