1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৬ Time View

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯। এ সময় সুস্থ্য হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের সোমবার ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জনে। আর মারা যান ৬৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ২৮৪ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে মারা গেছেন ৮১ জন। ফ্রান্সে ৮০, দক্ষিণ কোরিয়ায় ৩৫, রাশিয়ায় ৪০, কানাডায় ৪৪, হংকংয়ে ৫০, চিলিতে ৩২ জন মারা গেছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩১ হাজার ৮৯৭ জনের। এ সময় সুস্থ্য হয়েছেন ৬৪ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯৫৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ