1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

বার্সেলোনাকে শিরোপা জিতিয়ে আবেগে ভাসছেন জাভি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৭৭ Time View

এমনিতেই ক্লাবে নেই লিওনেল মেসি, তারপর শিরোপার স্বাদই যেন ভুলে গিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শিরোপা জিততে মরিয়া ইউরোপের অন্যতম সেরা দলটির শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হয়েছে। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে কাতালানরা।

রোববার (১৫ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে বছরের প্রথম এল ক্লাসিকো ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। সেই সঙ্গে দলটির কোচ জাভি হার্নান্দেজও বার্সার কোচ হিসেবে পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ।

এমন অর্জনের পর অবশ্য স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন জাভি। তবে এখনই থেমে যেতে চান না বার্সার ফুটবলার হিসেবে ২৭টি শিরোপা জেতা সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।

শিরোপা জিতে গণমাধ্যমে জাভি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। আজ (কাল) ছেলেরা নিজেরাই মুক্তির পথ খুঁজে নিয়েছে। আমরা আর থামতে চাই না। এটাই মৌসুমের প্রথম শিরোপা, তবে শেষ নয়।’

এখনই তৃপ্তিতে ঢেকুর তুলতে চান না জাভি। খেলোয়াড় হিসেবে তো অনেক শিরোপা জিতেছেন, এবার কোচ হিসেবেও অনেক সাফল্য চাইছেন ৪২ বছর বয়সী জাভি।

তার ভাষায়, ‘প্রক্রিয়া ঠিক রাখতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই শিরোপা (বার্সা) বোর্ড, স্টাফ, খেলোয়াড়, সমর্থকসহ সবাইকে প্রশান্তি দিয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। আমাদের ধৈর্য ধরতে হবে। ভুলে গেলে চলবে না দলটা এখনও গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ