1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

নেপালে প্লেন দুর্ঘটনায় এখনো নিখোঁজ ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৪৭ Time View

নেপালে বিধ্বস্ত প্লেনে ক্রুসহ ৭২ জন ছিলেন। তাদের মধ্যে ৬৮ জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। কিন্তু খোঁজ মেলেনি এখনো চারজনের। এমন অবস্থার মধ্যেই রোববার (১৫ জানুয়ারি) উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়, যা আবার শুরু হওয়ার কথা রয়েছে। খবর কাঠমান্ডু পোস্টের।
দেশটির অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।
নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ প্লেন অবতরণের কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয়।
নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র জগন্নাথ নিরাউলা জানান, ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল বিমানটি। পাহাড়ি এলাকা হলেও দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল। তাহলে কেন এমন দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এক বিবৃতিতে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত সংযোগ ছিল প্লেনটির। এরপর এটি বিধ্বস্ত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ বলছে, প্লেনটি ১৫ বছরের পুরোনো ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ