1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ট্রেলারেই বাজিমাত করেছে শাহরুখের ‘পাঠান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

অনেক জল্পনা-কল্পনা শেষে আজ (১০ জানুয়ারি) মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের পাঠান সিনেমার ট্রেলার। আগে থেকেই জানানো হয়েছিল যে, মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পাবে ট্রেলারটি। সেই মতোই মুক্তি পেল এই সিনেমার ট্রেলার। অ্যাকশন, থ্রিলারে জমজমাট ট্রেলারে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম।

উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর বড়পর্দা থেকে লম্বা বিরতি নেন কিং খান। আর এবার ‘পাঠান’ দিয়ে তিনি কামব্যাক করতে চলেছেন ।

স্বাভাবিকভাবেই শাহরুখ খানের কামব্যাক সিনেমাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। তাই ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কাড়ছে তার ভিউ। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যশরাজ ফিল্মসের ছবি ‘পাঠান’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।

অন্যদিকে, ‘পাঠান’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে। সিনেমার গান ‘বেশরম রং’ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ভারতীয় একাধিক নেতা মন্ত্রী। এই গানে দীপিকার পোশাক এবং কিছু দৃশ্যকে আপত্তিকর বলা হয়েছে। আর তাই কোপ পড়েছে সেন্সর বোর্ডেরও। ছবির বেশ কিছু ডায়লগ এবং দৃশ্যে কাঁচিও চলেছে। সব মিলিয়ে আশা করা হচ্ছে শাহরুখ তার অনিয়ের ক্যারিশমা এ সিনেমাটিতে ধরে রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ