1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

জ্যাকুলিনের ঘুরে দাঁড়ানোর মিশন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৮৩ Time View

বলিউডে জনপ্রিয়তার পাশাপাশি নিজের শক্ত অবস্থান তৈরি করলেও গত বছরটা মোটেই ভালো কাটেনি জ্যাকুলিন ফার্নান্ডেজের। বছরটিতে তার ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে কোনোটিই বক্স অফিস মাতাতে পারেনি। তার ওপর ২০০ কোটি টাকার তছরুপ মামলায় নাম জড়িয়েছে এই অভিনেত্রীর।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। যে কারণে বলা চলে, ইডি ও আদালতে হাজিরা দিতেই তার বছর কেটে গেছে। এমনকি ভারত ছাড়ার ওপরও রয়েছে নিষেধাজ্ঞা। সেই জায়গা থেকে গত বছরটি ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে জ্যাকুলিনের।
এদিকে চলতি বছর মুক্তির পাবে তার একাধিক সিনেমা। আর তাই নতুন বছরে ঘুরে দাঁড়াতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তিনি। বছরটা একটু ইতিবাচক দিক থেকেই শুরু করতে চাইছেন অভিনেত্রী। তবে নিজের সেই চেষ্টাগুলো গণমাধ্যমের আড়ালেই করতে চাচ্ছেন তিনি।
এর পরও প্রকাশ্যে এসেছে তার তীর্থস্থান ভ্রমণের বেশকিছু ছবি। যা এরই মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বৈষ্ণোদেবীর দরবারের সেই ছবিতে দেখা যাচ্ছে দর্শনের জন্য অভিনেত্রী সাদা পোশাকে সুসজ্জিত। সাদা প্যান্ট, সঙ্গে পরেছেন সাদা পশমের জ্যাকেট। কপালে তিলক এবং গলায় বৈষ্ণোদেবীর উত্তরীয়।
জানা গেছে, গত বুধবার সকালে কাটরায় পৌঁছান জ্যাকুলিন। সেখান থেকে তিনি বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে পুরো বিষয়টাই সাংবাদমাধ্যম থেকে দূরে রাখা হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি।
জ্যাকুলিন বলেন, ‘ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। তবে আমি ভেঙে পড়ার পাত্রী নই। আমার নিজের এবং ভক্তদের ওপর বিশ্বাস রয়েছে। নতুন বছরে ঠিক ভালো কিছুই আমার জন্য অপেক্ষা করছে। বরাবরের মতো সবাই পাশে থাকবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ