1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এক বছর পরও তোমার জন্য আমি আগের মতোই পাগল: মিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৮৭ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন তিনি। সেই হিসেবে আজ বুধবার (৪ জানুয়ারি) তাদের প্রথম বিবাহবার্ষিকী। দুবাই থেকে বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিকমাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে মিম।

ছবির সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী লেখেন, ৩৬৫ দিন পার করেছি। তবুও এখনো আমি তোমার জন্য একই রকম পাগল। শুভ বিবাহবার্ষিকী, আমার ভালোবাসা

মিম জানিয়েছেন, বিবাহবার্ষিকীর বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইয়ে অবস্থান করছেন তারা। এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করছেন।

থার্টিফার্স্ট নাইটেও সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন মিম। সেখানে দেখা যায়, পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন বুর্জ খলিফার সামনে স্বামী সনির সঙ্গে থার্টিফার্স্ট নাইট উদযাপনে মেতেছেন এ অভিনেত্রী।

জানা গেছে, ১০ দিনের সফর শেষে ৮ জানুয়ারি ঢাকায় ফিরবেন মিম-সনিসহ অন্যরা। দেশে ফেরার পরের দিন মিম উড়াল দেবেন কলকাতায়। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ চলছে।

ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। নতুন লটের শুটিং শুরু হবে ১০ জানুয়ারি থেকে।

প্রসঙ্গত, জিৎতের সঙ্গে মিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘মানুষ’। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় অভিনয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ