1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

রঙ কিছুটা ভিন্ন হলেও বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৭৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়। রঙ কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয়।
আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর। সারাজীবন নিউজ প্রিন্ট দিয়েই বই ছাপানো হতো। আমরা কাগজের মান অনেক উন্নত করেছিলাম। কিন্তু এবার সেকেন্ডারি পাল্প ছাড়া দেশে কোনো পাল্প ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের কাছে সেকেন্ডারি পাল্প ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আর সেটাতে মান খারাপ হওয়ার কথা নয়।
মন্ত্রী বলেন, অতি মহামারির এবং বৈশ্বিকমন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাকি বই আগামী দুই সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ