1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিবেককে হত্যার হুমকি দিলেন শাহরুখভক্তরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৮০ Time View

চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। তবে সিনেমার গান ‘বেশরম রং’ ইউটিউবে প্রকাশের পর থেকে বিতর্ক চলছে ভারতজুড়ে। এই গান নিয়ে সমালোচনা করছেন দেশটির মন্ত্রী, ধর্মগুরু, পরিচালকসহ অনেকে।
এবার এই গান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, নিজের ছবি ছেড়ে ‘পাঠান’ বিতর্কে ঢুকে পড়েছেন বিবেক অগ্নিহোত্রী। ‘বেশরম রং’ গান নিয়ে মন্তব্য করেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক। এ কারণে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখভক্তরা তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
গত সপ্তাহে ‘বেশরম রং’-এর ভিডিও শেয়ার করে বিবেক লিখেন, ‘সতর্কবার্তা! এই ভিডিও বলিউডবিরোধী। একদমই দেখবেন না, যদি আপনি ধর্মনিরপেক্ষ হন।’
এই পোস্টের পরই বিবেকের ইনবক্সে জমা পড়তে থাকে হুমকিসহ মেসেজ। এর মধ্যে একজন লিখেছেন, ‘তোর সন্ধানে আছি। বাড়ি গিয়ে ঘিলু উড়িয়ে দিয়ে আসব, যদি না ওই টুইট ডিলিট করিস।’
সেই সব স্ক্রিনশট দিয়ে বিবেক আবার টুইট করে লিখেন, ‘বাদশাহ (শাহরুখ) ঠিকই বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম নেতিবাচকতায় ভরে গেছে।’
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। তবে এটি মুক্তির পর থেকেই বেশ সমালোচনা হচ্ছে গানের দৃশ্য নিয়ে। এমনকি দেশটির অযোধ্যাসহ বেশ কিছু রাজ্যে সিনেমা বয়কটেরও ডাক এসেছে। বিতর্কের মধ্যেই গত ২৯ ডিসেম্বর এই সিনেমার দৃশ্য সংশোধনের নির্দেশ দেয় দেশটির সেন্সর বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ