1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৬৬ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনা স্মার্ট হতে হবে। মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিবান্ধব জনগোষ্ঠীই স্মার্ট বাংলাদেশ গড়ার নেপথ্যে কাজ করবে।
আজ রোববার বিদ্যুৎ ভবনে ‘ডিপিডিসির স্মার্ট গ্রিডের পাইলট প্রকল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ প্রযুক্তি নির্ভর হতে সময় নেয়। তাদেরকে উদ্বুদ্ধ করে আধুনিক করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশাল এলাকা দ্রুত আধুনিকায়নের আওতায় আনা উচিত। বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় করে সমন্বিতভাবে প্রযুক্তিবান্ধব পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক। এ সময় তিনি ‘স্মার্ট গ্রিড’ নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পাইলট প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ ও প্রসার, ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ও পাওয়ার সিস্টেম স্মার্ট গ্রিড প্রবর্তন হবে। সমন্বিত স্মার্ট গ্রিডে থাকবে সমন্বিত যোগাযোগ ব্যবস্থাগুলো, অ্যাডভান্স সেন্সিং উইথ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স মিটারিং অবকাঠামো, পরিমাপ অবকাঠামো, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, সিস্টেম ব্যবহারে সহায়তা- প্রাথমিকভাবে সাতমসজিদ রোড, লালমাটিয়া, আসাদগেট ও জিগাতলায় এই সুযোগ থাকবে। পর্যায়ক্রমে এর ব্যাপ্তি বাড়ানো হবে।
এনকেএসওএফটি করপোরেশন, ইউএসএ-এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত জন চৌধুরী স্মার্ট গ্রিড কীভাবে কাজ করবে- তার ওপর একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে গ্লোবাল ব্র্যান্ড কমিউনিকেশন, ইউএসএ-এর পরিচালক ফারজানা ইয়াসমিন আশা, ইউরোপিয়ান ইউনিয়নের মিনিস্টার কন্সুলার অ্যান্ড হেড অব কো-অপারেশন মাওরিজিও সিয়ান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ