1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

দেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ Time View

দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ রয়েছে। খাদ্যের কোনো অভাব নেই। আমরা সচেতন আছি কেউ অবৈধ মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ করা সম্ভব। তিনি পুষ্টিহীনতা দূর করতে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে কি না, তা দেখেন।
এ সময় রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সদর খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক মো. অলিউর রহমান ও উপ-খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ