1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সাড়ে ৮৭ হাজার নথি বিনষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

রেকর্ড শাখায় থাকা তিন বছরের অধিক পুরাতন সাড়ে ৮৭ হাজারের বেশি ফৌজদারি মামলার নথি বিনষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ অনুসারে এসব নথি বিনষ্ট করা হবে।
ইতোমধ্যে এসব নথির তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এসব নথির বিষয়ে কারও আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত ২২ ডিসেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) নাসরিন সুলতানা। বিজ্ঞপ্তির অনুলিপি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ সংশ্লিষ্টদের অনুলিপি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ৮৭ হাজার ৭৪০টি ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথি বিনষ্ট করা হবে। ’
‘ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ