1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ দিয়ে করোনায় দেশে মোট ২৯ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনে।

রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৩৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের শূন্য দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ