1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অসুস্থতার কথা জানালেন শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

বলিউড বাদশা শাহরুখ খানের আসছে সিনেমা ‘পাঠান’কে ঘিরে আলোচনা-সমালোচনা বেড়েই চলছে। শুধু তাই নয় সিনেমাটির নিয়ে অভিযোগ থানায় পর্যন্ত গড়িয়েছে। তবে শাহরুখ এ নিয়ে কোনো কিছুই ভাবছেন না। তবে এতো সব আলোচনা-সমালোচনার মধ্যে মন খারাপের কথা হচ্ছে, শাহরুখ নিজে তার অসুস্থতার কথা জানিয়েছেন।

১৭ ডিসেম্বর ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন শাহরুখ। এ সময় তার ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। অল্পসময়ের মধ্যে তিনি সবার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এক ভক্ত এ সময় শাহরুখের ‘খাদ্যাভাস’ নিয়ে প্রশ্ন করেন। এ সময় নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ। হিন্দুস্তান টাইমসের সংবাদে এমনটাই জানা গেছে।

বলিউড বাদশা এ সময় জানান, তিনি এক ধরনের ইনফেকশনে আক্রান্ত। এ কারণে বাইরের কোনো ধরনের খাবার তিনি খান না। এখন শুধু ডাল, ভাত দিন পার বরছেন। শারুখের এই অসুস্থতার খবর শুনে চিন্তিত তার ভক্তরা।

প্রিয় নায়কের এই অসুস্থতার কথা শুনে এক ভক্ত লিখেছেন, ‘নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং দয়া করে নিজের যত্ন নিন।’অন্যদিকে আরেক অনুরাগী লিখেছেন, ‘বিশ্রাম নিন, খাওয়া-দাওয়া ঠিক করে করুন।’তবে শাহরুখের এখন সম্পূর্ণ মনোযোগ তার ‘পাঠান’ সিনেমার প্রমোশন নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ