1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৬১ Time View

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৬ জন। এতে মোট মৃত্যু আগের মতো ২৯ হাজার ৪৩৭ জনে থাকলেও শনাক্ত বেড়েছে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৯৭ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৭০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৮৩টি ল্যাবে ২ হাজার ৫১২টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ১১৮টি।
২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ, মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মোট মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ