1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ভর্তি করা হবে না : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ভর্তি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, এ পর্যন্ত পাঁচটি আবেদন পাওয়া গেছে যারা জন্ম নিবন্ধনে নাম এদিক-ওদিক করে, জন্ম সনদের নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছেন। এগুলো যারা করেছেন সবাই ধরা পড়ছেন। ভর্তির সময় জন্ম নিবন্ধন যাচাই করেই ভর্তি করানো হবে। এসব শিক্ষার্থী কোনোভাবেই ভর্তি হতে পারবে না।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগে প্রতিবছর হতো ভর্তি যুদ্ধ। কোমলমতি শিক্ষার্থীদের যুদ্ধে নামিয়ে দেওয়া হতো। একটা শিশু ভর্তি হতে এসেই হতাশ হয়ে যেত। আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেত। এখন আর সেটা হচ্ছে না।
আসনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কোনো পর্যায়েই কেউ বাদ যাবে না। কারণ শিক্ষার্থীর চেয়ে আসনসংখ্যা বেশি।
লটারির কারণে ভর্তি ও কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, লটারির কারণে ভর্তি ও কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এতে সময় ও অর্থ দুটাই সাশ্রয় হয়েছে। এই লটারি শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। যারা এখনো লটারিতে আসেনি। তাদেরও লটারিতে আনার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমানসহ আরও অনেকে।
চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।
আর সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সরকারি স্কুলের লটারি গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার।
ফল জানবেন যেভাবে
যেকোন টেলিটক মোবাইল নম্বর থেকে SMS করুন ১৬২২২ নম্বরেঃ
SMS Format: GSARESULT USERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN: XXX, Class XXXX, Shift: XXX, Version: XXX, Status: XXX, এর জন্য নির্বাচিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ