1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

পর্তুগালের হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ। সেখানে প্রথম একাদশে নেই দলের সেরা ফুটবলারই! মরক্কোর বিরুদ্ধে ফের্নান্দো স্যান্টোসের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছিল ফুটবলবিশ্বের। এমন ম্যাচেও নাকি বেঞ্চে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ! একে কি বলবেন? ট্যাকটিক্স নাকি ঔদ্ধত্য? অন্যরা যাই বলুন না কেন, সিআর-প্রেমিকা জর্জিনা রডরিগেজ মনে করছেন, কোচের ইগোর জন্যই বাইরে বসতে হয়েছে রোনাল্ডোকে আর ম্যাচ হেরেছে পর্তুগাল।
শনিবার বিশ্বকাপ থেকে সিআর-বিদায় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জর্জিনা। সিআর-প্রেমিকার নিশানায় এক এবং একমাত্র কোচ স্যান্টোস। ইনস্টাগ্রাম স্টোরিতে রোনাল্ডোর হাসিমুখের ছবির সঙ্গে স্প্যানিশ ভাষায় লিখেছেন, “আজ তোমার কোচ তথা প্রিয় বন্ধু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, সবসময় যার প্রশংসা শুনি তোমার মুখে, যাকে এত সম্মান কর তুমি।”
এখানেই না থেমে জর্জিনা আরও বলেছেন, “তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দলের খেলায় কতটা পরিবর্তন হয়েছে, তা সারা বিশ্ব দেখল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তোমার মতো একজনকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করল না! জীবন আমাদের রোজ শেখায়। আজও আমরা হারিনি, অনেক কিছু শিখলাম।” কয়েকদিন আগে নিজেকে রোনাল্ডোর প্রিয় বন্ধু বলে দাবি করেছিলেন স্যান্টোস। এদিন সেই প্রসঙ্গ তুলেই জর্জিনা খোঁচা দিলেন বলে মনে করা হচ্ছে।
স্যান্টোসের কাজে ক্ষুব্ধ সিআরের দুই বোন কাতিয়া আর এলমাও। ইনস্টাগ্রামে রোনাল্ডোর কান্নায় ভেঙে পড়া ছবির সঙ্গে কাতিয়া লিখেছেন, ‘পর্তুগাল শুধু যে বিশ্বকাপটাই হারিয়েছে, এমন নয়।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এই হারের দায় কার কার উপর চাপানো হয়, সেটা দেখতে আগ্রহী। পর্তুগালের ধারভাষ্যকাররাও সম্ভবত নিজেদের চাকরি বাঁচানো নিয়ে চিন্তিত। নিশ্চিত করে বলতে পারছি না। খারাপ লাগছে। তবে এই হারের দায় তোমার নয়। পর্তুগাল দলটার জন্য খারাপ লাগছে। তোমরা মাথা উঁচু করে এগিয়ে চল। ঈশ্বর সবকিছু দেখছেন।’ সেই স্টোরির ছবি শেয়ার করে এলমা লিখেছেন, ‘অতি চালাকের গলায় দড়ি!’ সঙ্গে স্যান্টোসকে খোঁচা দেওয়া অন্যের স্টোরি শেয়ারও করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ