1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণ জয়ে শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও জিয়াউর রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে মুশফিকুর রহিমের দল।

জিম্বাবুয়ে: ১৩৪/৬ (ওভার ২০)
বাংলাদেশ: ১৩৫/৫ (ওভার ১৮.২)
ফল: বাংলাদেশ পাঁচ উইকেটে জয়ী

কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভুসি সিবান্দার ৪০, ব্রেন্ডন টেলরের ২১, মালকম ওয়ালারের ১৮ ও ক্রেগ আরভিনের ১৯ রানের কল্যাণে ছয় উইকেটে ১৩৪ রান করে জিম্বাবুয়ে।

প্রস্তুতি ম্যাচে স্পিনারদের সঙ্গে সাফল্য পেয়েছেন পেসাররাও। স্পিনার আব্দুর রাজ্জাক দুটি, ইলিয়াস সানি, সাকিব ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি উইকেট পেয়েছেন দ্রুতগতির বোলার মাশরাফি বিন মুর্তজা।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে হেসে খেলেই গন্তব্যে পৌঁছায় বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি। ব্যক্তিগত ৫ রানে ব্রায়ান ভিটোরির বলে আউট হন মারকুটে তামিম ইকবাল।

তামিম বিদায় নিলেও ব্যাটিং বিপর্যয়ে পড়েনি বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের ৩৮, সাকিবের ২৮, মাহমুদউল্লাহর ২৩ (*) ও জিয়াউর রহমানের হার মানা ২৬ রানে ভর করে পাঁচ উইকেটে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। দুটি উইকেট নেন গ্রায়েম ক্রেমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ