1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭

রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ Time View

রাস্তা বন্ধ করে বিএনপিকে আর সমাবেশ করতে দেওয়া হবে না আর আওয়ামী লীগও রাস্তায় সমাবেশ করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, দুই মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগনকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না। আমরাও করব না। আমরা জনদুরুহ সৃষ্টি করব না। বিএনপি কেন অনড়? তারা কি মানুষকে কষ্ট দিতে চায়?
তিনি বলেন, লণ্ডন থেকে আদেশ আসে। ফর্মায়েস আছে৷ মির্জা ফখরুল তাকে সে দায়িত্ব পালন করতে হবে। চাকরি রক্ষার জন্য।

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে সতর্ক পাহাড়ায় থাকবে। আজ থেকে। আজ থেকে। আক্রমণ আমরা করব না। কিন্তু আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।
বিদেশীরা এক পাক্ষিকভাবে উদ্বেগ প্রকাশ করছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান ও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এই সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ