1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নতুন রূপে ফিরছেন পপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

২০১৯ সালে জনপ্রিয় নায়িকা পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। এরপর দীর্ঘদিন ধরে সিনেমা থেকে অনেক দূরে ছিলেন। মাঝখানে গুঞ্জন ওঠে তিনি মা হয়েছেন। পপি কোথায় আছেন এ বিষয়ে কোনো তথ্য না থাকার মাঝেই এ বছরের শুরুতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে এক ভিডিও বার্তা প্রকাশ করেন পপি। তারপর থেকে আবারও লাপাত্তা পপি।
ভক্তদের জন্য সুখবর হলো তিন বছর পর পর্দায় দেখা মিলবে পপির। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমা।
‘ডাইরেক্ট অ্যাটাক’ ছবির পরিচালক সাদেক সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু-তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তুকোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।’
তিনি জানান, ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। সিনেমায় পপির নায়ক আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।
পরিচালক জানান, তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। তখন সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনাভাইরাস মহামারির মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ