1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

বাংলাদেশিদের ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ Time View

বাংলাদেশি নাগরিকদের এখন থেকে সৌদি আরবে ওমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেক্ট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের।
গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনেশিয়া, কুয়েত ও যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ওমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেক্ট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের।
এ জন্য প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে।
এরপর আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙ্গুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে যে, এই শর্তের লক্ষ্য সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন তাদের আগমনের পদ্ধতিগুলোকে সহজতর করার পাশাপাশি হজযাত্রীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা।
এর আগে গত বছরের শেষ দিকে মোবাইলের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এর ফলে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ