1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ইনস্টাগ্রাম থেকে আয়ে প্রিয়াঙ্কার অবস্থান ২৭ নম্বরে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ Time View

একের পর এক সাফল্য প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ঝুলিতে। ছবি, সিরিজ, একাধিক ব্যবসার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে তার আয়ও ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। চলতি বছরে ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় ২৭ নম্বরে নাম রয়েছে ভারতীয় অভিনেত্রীর।
এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পিছনে ফেলে এই জায়গা দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে তার যে কোনো প্রচারমূলক পোস্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। প্রিয়াঙ্কার পরের স্থানেই রয়েছেন এমা। প্রতি পোস্টে তার আয় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।
তবে গত বছরে এই তালিকার আরও ওপরের দিকে ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ নম্বরে নাম ছিল তার। এই বছর সেই জায়গা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের প্রতি পোস্টের দাম দাম প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা।
ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবে নিরিখে তৈরি এই তালিকায় সারা বিশ্বে শীর্ষে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতি পোস্টের দর প্রায় ১২ কোটি টাকা।
আপাতত কাজ নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই হলিউডের ‘ম্যাট্রিক্স ৪’ ও ‘টেক্সট ফর ইউ’-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। লন্ডনে চলছে মিনিসিরিজ ‘সিটাডেল’-এর কাজ। ব্যস্ততার মাঝেই সময় বার করে আমেরিকায় ফিরেছিলেন অভিনেত্রী। ফিরেই নিউইয়র্কে নিজের নতুন রেস্তোরাঁ ‘সোনা’ ঘুরে দেখেছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ