1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু ‘মাদার অব ডেমোক্রেসি-বেগম খালেদা জিয়া পরিষদ’ নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ করলেন বিএনপি প্রার্থী মিনু পুরুষই নারীর পরিচালক এই বিশ্বাস মেনেই তারা রাজনীতিতে এসেছেন বললেন সেক্রেটারি নূরুন নেসা অফিস, আদালত ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ: ডিএমপি

ড. কামাল হোসেন রহস্যপুরুষ: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৭ Time View

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতিতে ‘রহস্যপুরুষ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন এখন মুখ খুলেছেন। তিনি বলে বেড়াচ্ছেন, সরকারকে বাইরে যেতে হবে। এজন্য নাকি সরকারের লোকজন টাকার পাচার করছেন।’

শুক্রবার (২ ডিসেম্বর) ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। খেলা হবে এ অর্থপাচারের বিরুদ্ধে। এখনো যারা পাচার করছে, তাদের খবর আছে। শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না, খবর আছে..।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের (বিএনপিকে) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই জায়গা আপনাদের পছন্দ নয়। আবার ১০ ডিসেম্বর থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল।’

কাদের বলেন, ‘আমরা বলেছি, পরিবহন ধর্মঘট হবে না। মালিক-শ্রমিক নেতারা অনুরোধ রেখেছেন। তবে সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, কোনো সহিংসতা করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘খবর আছে, তারা এখন জঙ্গিদের মাঠে নামিয়েছে, অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে, বস্তায় বস্তায় টাকা আসছে দুবাই থেকে, হায়রে টাকা..।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ