1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

করোনায় প্রাণ গেল আরও ৯০৮ জনের, শনাক্ত প্রায় চার লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬৮২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৩৫ হাজার ১৭৯ জনে। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৯৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে জার্মানিতে। এরপরই আছে ব্রাজিল ও জাপান। অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এর পরেই রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২৬ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৬২৯ জন। ফলে করোনায় শুরু থেকে এ পর্যন্ত ইউরোপের এ দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩৯ জনে। আর শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ২৯৩ জনে।
জার্মানিতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০৭ জনের। আর শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬৮৭ জন। ব্রাজিলেও করোনায় মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বমুখী। গত একদিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৮৮৯ জন।
দক্ষিণ কোরিয়ায় ৫৫ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৯৮ জন। এছাড়া জাপানে এ সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৪০জন এবং মৃত্যু হয়েছে ১০০ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ