1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিএনপি ক্ষমতায় এলে দেশকে বিরান করে ফেলবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৭ Time View

বিএনপিকে পরনির্ভরশীল দল উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান। পাকিস্তানের ভয় দেখান। তারা ক্ষমতায় এলে দেশকে বিরান করে ফেলবেন। তাই আপনাদের (জনগণ) সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।
শুক্রবার (২৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কসবা উপজেলায় মানকাশাইরে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর ও গৃহ প্রবেশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোট ৪০৩ জন গৃহহীনের মাঝে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এখানে বিদ্যালয় ও পার্ক হবে বলেও জানান আইনমন্ত্রী।
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের সরকার। বিএনপির মহাসচিব বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরিবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আসল কথা হলো বিএনপি জনগণের সেবা করা পছন্দ করে না। তারা জনগণের নামে ভিক্ষা এনে লুটপাট করতে চান।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপহেলা পরিষদ চেয়াম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সায় ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর আহমেদ ভূ্ইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ