1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

রাজপথে শক্তি দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করা যাবে না : সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৬২ Time View

রাজপথে শক্তি দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বরং নির্বাচনের মাঠে এসে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা করে ভারসাম্য তৈরি করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনি মাঠে ভারসাম্য আনতে হবে দল ও প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে। কেন্দ্রে কেন্দ্রে দলগুলো প্রার্থী, এজেন্ট দিয়ে ভারসাম্য তৈরি না করলে পুলিশ-মিলিটারি দিয়ে সব সময় নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে না।
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি বলবো, রাজপথে শক্তি প্রদর্শন করে রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের যে গণতান্ত্রিক নির্বাচন সেটা হবে না। আপনাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনের মাঠে নির্বাচনের নীতি, বিধি আছে। সে অনুসারে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
সিইসি চান, দলগুলোর মধ্যে সমঝোতা হোক এবং সংলাপ চলুক। সেই সঙ্গে সরকার, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চান তিনি। বিদ্যমান পরিস্থিতিতে দলগুলোকে রাজপথে শক্তি না দেখিয়ে নির্বাচনের মাঠে আসার আহ্বান জানান কাজী হাবিবুল আউয়াল।
সিইসি জানান, সরকারের তরফ থেকে সহযোগিতা না থাকলে নির্বাচনটাকে কাঙ্ক্ষিত মাত্রায় সফল করা যাবে না। তাদের সহযোগিতা পেলে নির্বাচনটা আরও বেশি সফল হবে।
রাজনৈতিক ডায়ালগের ওপর জোর দিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক দলের মধ্যে ডায়ালগ একেবারেই হচ্ছে না। আমরা দেখছি। এটা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ আমরা রাজনীতিতে জড়িত হতে চাই না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে, রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমাদের আবশ্যক সহায়তা প্রত্যাশা করি।
বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের উদ্দেশ করে সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা রয়েছে; উনারা চিন্তা করবেন। রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে সুন্দর নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। সব দলগুলো বলতে চাচ্ছে, রাজপথে দেখা হবে, রাজপথে শক্তি পরীক্ষা হবে। রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের যে গণতান্ত্রিক নির্বাচন সেটা হবে না।
দলগুলোকে ভোটের মাঠে এসে ভারসাম্য আনার আহ্বান জানান তিনি। সিইসি আরও জানান, নির্বাচনে কাযকর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। কারণ, পুলিশ দিয়ে কিন্তু ব্যালেন্স তৈরি হবে না। ব্যালেন্সটা তৈরি হবে রাজনৈতিক দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাদের ইলেকশন এজেন্ট, তাদের প্রার্থী, তারাই প্রতিটি কেন্দ্রে ব্যালেন্স তৈরি করতে হবে। তারা যদি সেই ভারসাম্য তৈরি না করেন তাহলে পুলিশ-মিলিটারি দিয়ে সব সময় নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও আস্থাভাজনভাবে উঠিয়ে আনা সম্ভব হবে না।
নেপালের ইলেকশন অব হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও প্রভিশনাল অ্যাসেম্বলি পরিদর্শনে ১৮ থেকে ২২ নভেম্বর নেপাল সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। বুধবার দেশে ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ