1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

আগুন সন্ত্রাস রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত : আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা সকলের কর্তব্য। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ লাইন্সে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের হতে দেওয়া যাবে না। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের মুক্ত হতে হবে। সবাইকে মিলে আমরা ফাইট করে সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি। তবে মাদকের ক্ষেত্রে আমরা স্বস্তির জায়গায় এখনো আসতে পারিনি।
আইজিপি বলেন, জেলখানায় ৭৭ শতাংশ আসামি মাদক মামলার। আইন-শৃখলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর থেকে আরও কঠোর হবে পুলিশ। ২-৩ শতাংশ মানুষ মাদকাসক্ত। এই ২-৩ শতাংশ লোকের জন্য সমাজ দায় নিতে কি প্রস্তুত? এদের জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট হতে দেবো না। আমরা যেখানে মাদক দেখব ৯৯৯, ৩৩৩ নম্বরে কল করে পুলিশকে জানাব।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ