1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সরকারের চলতি হিসাব ও বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে। আসছে দিনগুলোতে মূল্যস্ফিতিও কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আমদানি ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে পারছিলনা রপ্তানি আয় ও রেমিট্যান্স। ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতায় কমছিল টাকার মূল্যমান, সেই সঙ্গে রিজার্ভ।
পরিকল্পনামন্ত্রী বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানির লাগাম টেনে ধরা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স আবার বাড়তে শুরু করেছে। ফলে বৈদেশিক লেনদেনে আপাতত স্থিতিশীলতা ফিরে এসেছে।
খাদ্য উৎপাদন ও মজুদ পরিস্থিতি ভালো হওয়ায় আসছে মাসগুলোয় মূল্যস্ফিতি আরও কমবে বলেও আশা তার।
এর আগে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃতির ক্ষতি না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আজকের একনেক বৈঠকে ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার মধ্যে ৫টি নতুন ও তিনটি সংশোধিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ