1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বিপিএলে সরাসরি চুক্তিতে ঢাকায় তাসকিন, খুলনায় তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৬১ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে একজন করে স্থানীয় খেলোয়াড় নেওয়ার নিয়ম রেখেছিল। সবগুলো দলই সরাসরি চুক্তিতে একজন করে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে শনিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলের নবম আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
সবার আগে সিলেট স্ট্রাইকার্স মাশরাফিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। আর সবশেষ সংযোজন হলো তাসকিন। তিনি খেলবেন ঢাকার হয়ে।
এ ছাড়া সাকিব ফরচুন বরিশাল, তামিম খুলনা টাইগার্স, মুস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সোহান রংপুর রাইডার্স, আফিফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন।
বিদেশি ক্রিকেটারদেরও ফ্র্যাঞ্চাইজিগুলো সুবিধামতো চূড়ান্ত করে নিচ্ছে। এখন বাকি আছে ড্রাফট। সেটি ২৩ নভেম্বর হওয়ার কথা রয়েছে। ড্রাফটের মধ্য দিয়ে পুরো দল গঠনের প্রক্রিয়া শেষ হবে।
তিন আসরের জন্য ৭টি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেয়েছে। বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানা মাইন্ডট্রি লিমিটেড, সিলেটের মালিকানা ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানা টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানা ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের হাতে। আর ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিল লিমিটেডের কাছে থাকলেও শেষ পরিবর্তন হয়। নতুন মালিকানা পেয়েছে রুপা ফেব্রিক্স।
২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ