1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ : মাহদী আমিন ‘আমি বিএনপিকে সার্ভ করতে চাই’: চমক সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া আইনগতভাবে অযৌক্তিক: রুমিন ফারহানা দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: স্পিকার পাবলিক পরীক্ষায় নীরব বহিষ্কারের নিয়ম বাদ : শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ

‘দুর্নীতিবাজরা ১০০ হাত মাটির নিচে থাকলেও রেহাই পাবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১২
  • ১৭৫ Time View

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দুর্নীতিবাজরা ১০০ হাত মাটির নিচে থাকলেও রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবেই।

শনিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে গো-খাদ্য উৎপাদন কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জোট সরকারের সময় মিল্কভিটায় কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। এসব দুর্নীতিবাজকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে’।

মিল্কভিটা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান তরুণের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়ার সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, শাহজাদপুরের সংসদ সদস্য চয়ন ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল হক, মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শফিকুর রহমান, মহাব্যবস্থাপক আলতাফ হোসেন প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় সমবায় মন্ত্রী শাহজাদপুর উপজেলার গারাদহ এলাকায় করতোয়া নদীর ওপর ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ড. মযহারুল ইসলাম সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ