1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার গারো, হাজং, চাকমা, মারমাসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সব জাতি ও ধর্মের বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবার উন্নয়নে কাজ করছে। সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করেছে। কিন্তু একটি গোষ্ঠী এই সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, তেমনি এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। যাতে সারা বিশ্বে আমরা গর্বের জাতি হিসেবে উন্নীত হতে পারি।
বর্তমান সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর (আদিবাসী) ওপর বনবিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, মধুপুরে বিগত ১৪ বছরে একজন গারোও বনবিভাগের মামলায় গ্রেপ্তার হয়নি। যাদের বিরুদ্ধে ১৬টি, ১৭টি এমনকি প্রায় শতাধিক মামলা আছে তাদেরও গ্রেপ্তার করতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ