1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে : গভর্নর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৮৩ Time View

বাংলাদেশের ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, ‘ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে। এলসি করতে কোনো বাঁধা নেই। তবে আমদানির ক্ষেত্রে মূল্য অতিরিক্ত দেখানো (ওভার ইনভয়েসিং) কিংবা মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং) হলে কোনো ছাড় নয়। ’
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, ‘অর্থপাচারের উদ্দেশে আমদানিতে ঋণপত্র খুলে ওভার এনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিংয়ের চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ’
তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্রাজুয়েশন বিদেশি বিনিয়োগ আর্কষণে দেশের ভাবমূর্তি অর্জনে সহায়তা করবে। পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও আস্থা বাড়াবে। তবে মনে রাখা দরকার, করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব রয়েছে। পাশাপাশি বৈশ্বিক চাপও রয়েছে। ’
তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা রয়েছে। এতে করে ব্যবসায়ীদের খরচ বেড়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতাও কমিয়ে দিয়েছে। এ অবস্থায় টেকসই বাণিজ্য নিশ্চিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মকৌশল নিতে হবে। বিদ্যমান যে ব্যবসা পরিবেশ তা দিয়ে আগামী চার বছরের মধ্যে উত্তরণ সম্ভব না। ’
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গ্র্যাজুয়েশনের (এলডিসি থেকে উত্তরণ) জন্য উৎপাদনকাজে নিয়োজিত শ্রমিক, কৃষক এবং রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে ঘাটতি আছে। কে আমাদের কোথায় কী সার্টিফিকেট দিল, সেটা বিষয় নয়।’
সেমিনারে সম্মানীয় অতিথি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় বিশ্বের অন্যান্য দেশ যে ধরনের ট্যারিফ পলিসি (শুল্ক নীতি) নেয়, বাংলাদেশেরও তা নেয়া দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ